বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক অসহায় মানুষ।

রিপোর্টারের নাম : / ৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সামান উদ্দিন (কালিয়াকৈর) গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কালিয়াকৈর শ্রীফলতলী এলাকা পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষের চিত্র দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, কালিয়াকৈর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাশার এবং হিসাব রক্ষক মোঃ মুজিবুর রহমান।

সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা জানান, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র সকল শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাওনা জোনের আওতাধীন কালিয়াকৈর এরিয়া শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ার চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।

কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল বাশার বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে।

হিসাব রক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, আমাদের শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু, সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতি বছর এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থাটির প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী মঙ্গল কর্মসূচীর এ আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর