মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ- ৬ 

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রাখালিয়াচালা এলাকায় বুধবার রাত পৌনে ১০ টার সময়  সিলিন্ডারের গ্যাসের আগুনে ছয়জন দগ্ধ হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন, একই এলাকার আলী হোসেন (২৫), মোতালেব হোসেন(৩৫), শফিকুর রহমান( ৩৪) শামীম আহমেদ(৩০) আসিক(২৫) ও  আনু মিয়া (২৪)। এদের মধ্যে আনু মিয়া ও  আলী হোসেন নামের   দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়। এসময় দোকানে কিছু মালামাল,  সাইনবোর্ড পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তানহা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, কেউ  এ বিষয়টি আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর