শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

কাশিমপুর কারাগারে ৩০০ পিস ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশী করে ওই ইয়াবা উদ্ধার করেছেন।
বিজয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
গ্রেপ্তারকৃত হলেন, চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম (৫৯)। সে কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার বেলা ১২ টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভিতরে প্রবেশ করতে যায়। এসময়ে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশী করে। পরে তার ইউনিফর্মের প্যানের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পান। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশী ছাড়া কাউকে কারাগারের ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তিনি কারার্ক্ষীদের এরিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশী করা হয়। তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহন করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান,এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর