বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

কাশিমপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ / ৪১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে মোজাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ অক্টোবর) সকাল ১১টার সময় কাশিমপুরের সারদাগঞ্জ তাঁতীপাড়ার একটি গাছ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোজাম পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের মোকলেছের ছেলে। সে তার পরিবারের সঙ্গে কাশিমপুরে সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায় একলাসের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত।
পুলিশ ও স্থানীয়রা জানান,  কাশিমপুর থানাধীন  সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায়  বাঁশ বাগানের একটি গাছে গলায় কাপড় প্যাঁচানো যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর