বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

কুড়িগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় চা ব্যবসায়ী নিহত 

রিপোর্টারের নাম : / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় আবু সাইদ বাবু (৫৫) নামের এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুত্ব আহত হন।

নিহত ব্যবসায়ী লালমনিহাট সদর উপজেলার সাপটানা গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, নিহত আবু সাইদ বাবু ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানে দোকানে খোলা ও প্যাকেট চা-পাতা সরবরাহ করেন। মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে ইলেকট্রিক চার্জার বাইক যোগে বাড়ী ফিরছিলেন। পথে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ জানান, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মামা গোলাম রব্বানী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর