শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

কোনাবাড়ীতে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায় ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২), তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ জন শ্রমিক নামাজ পড়তে ওযু করতে যায়। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল‌। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর