রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা।

কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় অবদান স্মরণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
বুধবার (৮ জুলাই) বাদ মাগরিব কোনাবাড়ী থানা ওলামা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
কোনাবাড়ী থানা ওলামা দলের সভাপতি মো. শিহাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য বাবুল হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্য আরও সুদৃঢ় করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আদর্শ ও মূল্যবোধ ধারণ করে জনগণের পাশে থাকতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান, সহ-সভাপতি আবদুল বারেক সরকার,রেজাউল করিম মাস্টার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও সহযোগী  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর