বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কোনাবাড়ীতে প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ৪৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক জোবায়ের হোসেন (২২)। শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় আফসার উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জোবায়ের হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার জিদুরী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করতো। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।

পরিবার সূত্রে জানাযায় জোবায়ের হোসেন চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজে পড়াশোনার সময় অনন্যা নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রেমিকা অনন্যার শুক্রবার (১৫ আগস্ট) অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এই অভিযান থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

নিহতের বাবা মোতালেব হোসেন বলেন,লাঞ্চের সময় বাসায় আসিয়া তাহার রুমে ডাকাডাকি করিলে রুমের ভিতর হতে কোন সারা শব্দ না পেয়ে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে দরজা খুললে দেখি আমার ছেলে সিলিং ফ্যানের সংগে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই তাইম বলেন,খবর পেয়ে লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর