বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কোনাবাড়ীতে রিপন গ্রুপের নির্মাণাধীন ভবনের ওয়াল ধসে ১ শিশু নিহত আহত-৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার ওয়াল ধসে পড়ে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিনজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

নিহত মুশফিক রাজশাহী জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে তার বাবা মার সাথে ভাড়া বাসায় থাকতেন। আহতরা হলেন,রুবেল (৩৫) মোছাঃ মুক্তা বেগম (৩৫), মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাত পৌনে একটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটভাটা সংলগ্ন বাদল খানের বাড়ির সামনে রিপন গার্মেন্টসের মালিক মোঃ ফারুক আহমেদ এর নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এসময় ধসে পড়া ওয়ালের নিচ হতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছের শিশু মুশফিক মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর