মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পিয়াস চাকলাদার। 

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। 

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহাগ মীর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মীর নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৮ টার সময় চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সোহাগ মীর।
কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে আসলে  এক পথচারীকে বাঁচাতে গিয়ে টাকের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এ এস আই মোঃ রেজাউল করিম জানান,ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর