বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

কোনাবাড়ীতে ২৪ ঘণ্টায় ১০০ জনের ডেঙ্গু শনাক্ত: আতঙ্ক বাড়ছে শিল্পাঞ্চলে।

নিজস্ব প্রতিবেদক: / ৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
xr:d:DAFqrO1l43M:8,j:5503797510538018574,t:23080512

গাজীপুর মহানগরীর শিল্পাঞ্চল কোনাবাড়ী ও এর আশপাশের এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় স্থানীয় কোনাবাড়ী  ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অন্তত ১০০ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। হুট করে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকরা।

স্থানীয় চিকিৎসকদের সূত্রে জানা গেছে, ডেঙ্গুর লক্ষণ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করার পর রেকর্ডসংখ্যক মানুষের রিপোর্ট পজিটিভ আসছে। রোগীদের বড় অংশই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকট দেখা দিয়েছে। সাধারণ শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, তৈরি পোশাকশিল্প ও ঘনবসতিপূর্ণ কোনাবাড়ী এলাকায় অপরিকল্পিত নর্দমা, জায়গায় জায়গায় জমে থাকা ড্রেনের পানি এবং প্লাস্টিক বর্জ্যের কারণে এডিস মশার প্রজনন কয়েক গুণ বেড়ে গেছে। নিয়মিত মশকনিধন ওষুধ না ছিটানোয় সংক্রমণ লাগামহীন হয়ে পড়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা স্থানটিতে জরুরি ভিত্তিতে এডিস মশার লার্ভা ধ্বংস, ড্রেন পরিষ্কার এবং নিয়মিত স্প্রে করার তাগিদ দিয়েছেন। একই সাথে জ্বর বা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর