বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় : মাওলানা রফিকুল ইসলাম খাঁন

রিপোর্টারের নাম : / ৬৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়।কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল ৮টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন,গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই,ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া- সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে,ইনশাল্লাহ।
তিনি বলেন,হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা হয়েছিল।কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।
ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এসময় বানভাসী মানুষের পাশে দাড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।
পথ সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম,সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী,সেক্রেটারি-রাশেদুল ইসলাম শহীদ,সহ-সেক্রেটারি- এড্যভোকেট সদরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা : হেদায়েতুল ইসলাম।
এর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল মোড়ে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন।
এছাড়া,উপজেলার সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ বাজার,বোয়ালিয়া বাজার,গয়হাট্টা বাজার, মোহনপুর,বালসাবাড়ী,শাহজাহানপুর পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর