মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত

এন এ জোহা, গাইবান্ধা : / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে উপজেলা তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে বাসটি পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ৪ জনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ী থেকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর