বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

গাজীপুর থেকে পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড জয়েরটেক, খাজা মার্কেট এলাকা থেকে পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে ও ৩জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশালের উজিরপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক খাজামার্কেট এলাকার উজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২), হাজী জব্বার এর ছেলে শহিদুল ইসলাম (৪৩), মোহাম্মদ রহা মিয়ার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৪), হাসেন মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫), আব্দুর রহমানের ছেলে হারুন বাদশা (৪০), ও আহাকী নদীর পার এলাকার তমিজউদ্দিনের ছেলে হাসান সরকার (৩৬)। তবে ড্রাইভার আসর উদ্দিন ও মকসেদুল আলম, রফিকুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনার সময় ওই গাড়িতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে তারা পদ্মা সেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বের হন। এসময় বরিশাল উজিরপুর এলাকায় পৌঁছালে মাইক্রো বাসটির চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারায় পরে বরিশাল রোডের মোল্লা পরিবহন নামে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। বাকী ২ যাত্রীদের আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিহত ৬ জনের বাড়ি গাজীপুরে। তারা কুয়াকাটার দিকে যাচ্ছিলেন, এসময় মাইক্রোবাসটি চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা মোল্লা পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও বাকিদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর