বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে কিশোরী গণধর্ষণ,পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে বাসার ছাদে কিশোরীকে (১৭) গণধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামী সিফাত উল্লাহ’কে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-০১।

গতকাল সোমবার রাত ১২ টায় র‌্যাব-০১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটায় গাজীপুর মহানগর সদর থানার জোড়পুকুর (জেসমিন রেস্টুরেন্ট এ্যান্ড জিলাপি হাউজের সামনে) থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিফাত উল্লাহ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

ভিকটিম নেত্রকোনা জেলার বাসিন্দা। সে তার বাবা-মার সাথে টঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, গত ৩১ মার্চ রাত অনুমান সোয়া ৯ টায় টঙ্গী পশ্চিম থানার সাতাইশ পূর্বপাড়া এলাকার সালাউদ্দিনের দ্বিতীয় তলার ভাড়া বাসার ছাদে পরিত্যক্ত কক্ষে এ ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর