বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

গাজীপুরে গ্যাস বিস্ফোরণ দগ্ধ-১৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ মে, ২০২৩

গাজীপুরে জরুন দক্ষিণ কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের প্রতিষ্টান কটন ক্লাব বিডি লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায় কম্রেসার রুমে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় ১৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন,ক্লিনার ফজলু (৫৫),নিরাপত্তা প্রহরী সোহেল (২৫), চাঁন মিয়া (২৮) সিকিউরিটি সুপারভাইজার সবুর (৩০),ইনচার্জ কামাল (৫২),আবুল সুপারভাইজার (৫০),ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম (২৫),রাকিব (৩৫),রাসেল(৩০),
লাইনচিফ হারুন (৩৫),এইচ আর অফিসার টুষার(৪০),স্যাম্পলম্যান আল আমিন (৩০),আসলাম কোয়ালিটি ম্যানেজার (৩৫),ফজলুল হক ডে লেবার (৩৫),খোকন (৩০),আব্দুল হক (৩০)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছু সংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসসর রুমে কাজ করছিল। একই সাথে নির্মাণশ্রমিকরাও দেয়ালের কাজ করছিল। এমন সময় কম্পেসার রুমে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় উভয় পাশের ওয়াল ভেঙে পরে যায়।

কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালের ম্যানেজার মহব্বত আলী বলেন, আমাদের হাসপাতালে ৪ জন ভর্তি হয়। তিনি বলেন চারজনেরই দশ থেকে ১৫/% বার্ন হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বান ইউনিটে দগ্ধ অবস্থায় ৫ জন ভর্তি আছে, এছাড়াও ঢাকা মেডিকেলে ৭ জন ভর্তি আছে।

জয়দেবপুর তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী
জহিরুল ইসলাম বলেন,আর এম এস তিতাসের
স্থাপন করা লাইনে গ্যাসের চাপ বেশী ছিল। যার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে মন হয়। এবিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

ওই কারখানার জিএম সাইফুল ইসলাম বলেন, কারখানা বন্ধ ছিল কিন্তু কম্পেসার মেশিনে বেশি চাপ থাকায় সম্ভবত বিস্ফোরণ হয়েছে। এতে প্রাথমিকভাবে ১৬ জন আহত হয়েছে, সেখানে ৭-৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে সিকিউরিটি, ডেইলি ইভেন্টের শ্রমিকরা রয়েছে। তারা ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর