বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরে টহলভ্যান উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

গাজীপুরে টহল পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত ও উপ-পরিদর্শকসহ অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত পৌনে চারটার দিকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনাটও ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন, কনস্টেবল বিতান বড়ুয়া, আহতরা হলেন এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে চারটার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশবহনকারী পিকআপকে (ঢাকামেট্টো-ন-২১-৫৮১১) ধাক্কা দেয়। এতে পিক আপ ভ্যানে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন আহত হন।

তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কন্সটেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর