বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জিএমপির তিন পুলিশ সদস্য প্রত্যাহার। বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা। 

গাজীপুরে দরজা বদ্ধ কক্ষ থেকে প্রধান শিক্ষাকার অর্ধগলিত লাশ উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে একটি ফ্ল্যাটের দরজা বদ্ধ কক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বেগমের (৫৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার ওই কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত শাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শাহানা বেগম রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী।

 

নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, প্রায় চার বছর ধরে তার মা গাজীপুরের পুবাইল থানাধীন মাঝুখান এলাকার সাইফুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে ভাড়া থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। তার মা হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং পড়ানো ছিল। গত ৩-৪ দিন শিক্ষিকাকে ঘর থেকে বের না হতে দেখে এবং সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশিরা থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ভিতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙ্গে শিক্ষিকার লাশ উদ্ধার করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, পুলিশ ঘরের দরজা ভেঙ্গে শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিায়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩/৪দিন আগে মৃত্যু বরণ করে থাকতে পারেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর