বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা। যশোর কোতোয়ালি থানায় আসছে আধুনিক ভবন, বদলাবে সেবার মান। বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক। কুড়িগ্রাম সদর হাসপাতাল নানা অভিযোগের স্বর্গে রাজ্য। যশোর কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে মারপিট করে সাজাপ্রাপ্ত আসামী ছিনতাই। গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার প্রধানমন্ত্রীর হাত থেকে গৌরবময় পদক পেলেন গাকৃবির উপ-পরিচালক নাজমুল হুদা। গাজীপুরে স্বামীর গো/প/না/ঙ্গ কে/টে থানায় আসলেন স্ত্রী। গাজীপুরে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার , ম্যানেজারের কারাদণ্ড। যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার , ম্যানেজারের কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক / ২১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এন এস আই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০), কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে অবৈধ ভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও “তেল নেই” জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ও ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ প্রতিষ্ঠানের তেল বিক্রি করা হবে ও বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে মর্মে নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর