বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু। বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয়

গাজীপুরে বিদেশি মদসহ গ্রেফতার- ১

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

গাজীপুর জেলার শ্রীপুরে অভিযান চালিয়ে বিদেশি মদসহ শাহাদাত হোসেন শান্ত(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ২ টার সময় জেলার শ্রীপুর উপজেলার লিরা পলিমার ইন্ড্রাটিজ লিঃ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ বোতল বিদেশি মদ,একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোঃ নাফিজ বিন জামাল।
গ্রেফতারকৃত হলেন,গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মনছুর আলীর ছেলে শাহাদাত হোসেন শান্ত।
র‍্যাব জানায় সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ বিদেশী মদ ক্রয় করিয়া আনিয়া গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল। ধৃত আসামি’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর