বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো.কায়সার আহমেদ। এর আগে রোববার(১৯ জানুয়ারী) রাতে মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হলেন চান্দপাড়া এলাকায় মৃত মান্নান সরকারের ছেলে। তিনি মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলা- কালীন সময়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় তার নেতৃত্বে নীরহ ছাত্র জনতার উপর হামলা করা হয়। ওই হামলায় নুর আলম (১৮) নামে এক মাদ্রাসা
ছাত্র নিহত হয়। পরে তার বাবা আমীর আলী বাদী হয়ে গত ১৫ আগস্ট বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মাদ্রাসা ছাত্র কুড়িগ্রাম জেলার সদর থানার মোল্লা পাড়া (মধ্য কুমরপুর) গ্রামের আমির আলীর ছেলে। সে বাবা-মার সাথে তেলিরপাড়া মহানগরীর ১৮ নং ওয়ার্ডে ডাক্তার নাহিদ এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

জানাযায় আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে মহানগরীর ১৪ নং ওয়ার্ডে একক রাজত্ব কায়েম করেছিলেন গ্রেফতারকৃত আ.লীগ নেতা। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমেদ বলেন,আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে সোমবার (২০ জানুয়ারী) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর