বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরে ময়লার গাড়ীর ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর ময়লার গাড়ীর ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টস এর মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালা কান্দি মুক্তাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মিজানের বাসায় পরিবারসহ ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।
গাজীপুর সিটি করপোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান,গতকাল সকাল ৯ টার দিকে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টসের মোড়ে ময়লার গাড়ী বেকে দেওয়ার সময় কোনাবাড়ী থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশা ময়লার গাড়ীর পিছনে লাগিয়ে দেয়। এতে অটোরিকশার
যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক দূর্ঘটনায় অটেরিকসার যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এঘটনায় কাউকে আটক করা যায়নি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর