রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

গাজীপুরে ট্রাক (লরি) -অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।নিহতরা হলেন, অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী ছাব্বির আলম(২৫)। আজ রবিবার সকাল ১০ টার দিকে গাজীপুরের টংগী – কালিগন্জ আঞ্চলিক সড়কের মাঝু খান এলাকায় এ ঘটনা ঘটেছে।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।  তাদের লাশ উদ্ধারে থানা থেকে এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, আজ সকালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ব্যাটারচালিত চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে।  দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর