শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১।

নিজস্ব প্রতিবেদক: / ৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)এর একটি বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক পরিবহণে ব্যবহৃত একটি যান ও অন্যান্য আলামত।
সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মাদকবিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত হলেন,ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে মোঃ আরিফ ভূইয়া (২৭)।
পুলিশ জানায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গজারিয়া পাড়া এলাকায় ড্রিম হেভেন এন্ড চাইনিজ রেষ্টুরেন্টর সামনে কতিপয় চিহ্নিত মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় আরিফ ভূইয়াকে আটক পূর্বক বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদকালে তাহার হেফাজতে থাকা একটি সাদা বর্ণের টয়োটা ছোট কাভার্ড ভ্যান হইতে মোট ৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
উল্লেখিত ঘটনায় জড়িত আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর