বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু। বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

গ্রামেও ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেবে সরকার: পলক

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। শনিবার (৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশের সপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে মাত্র ১৩ বছরের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।

এই সেবা এবং সুফল গ্রামের মানুষও যেন পায় সেই কারণে আমি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি। তিনি আরও বলেন, সরকার ৭০০ ইউনিয়ন এবং বিটিসিএলসহ বাংলাদেশ আইসিটি বিভাগের আওতায় ৪ হাজার ৫০০ ইউনিয়ন পরিষদকে ফাইবার অপটিক্যাল হাইস্পিড ব্রডব্যান্ডের আওতায় এনেছে।

শিক্ষিত বেকারদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এই সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে লাখ লাখ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করবে সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর