বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিল ও রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও পারধুমী ট্যাপাপাড়া গোলাপের হাট এলাকার আবদুর রকিবের মেয়ে আসিফা (৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুর প্রায় একটার দিকে সদর উপজেলার শাজাহানপুর থেকে মোটরসাইকেল যোগে শহরে যাচ্ছিলেন জাহিদ ও ওমর। এ সময় পশ্চিমপাড়া বিলের পাশের ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান। এর আগে অটোচার্জার যোগে নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় রামচন্দ্রপুর বেয়ারাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে পড়ে যায় আফিয়া।

এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়য়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর