সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ মে, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংবাদ প্রকাশ ও ছড়িয়ে পড়ে। পরে একই দিন সকাল ১১টা ১ মিনিটের দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭******৬৫-এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৭******৯১ নম্বর থেকে কল দেন।

অভিযোগে বলা হয়, ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল দিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সুলতান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর