মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

জয়পুরহাটে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচী 

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে জয়পুরহাটে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দিনের অবস্থান কর্মসূচির ২য় দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

এসময় বক্তব্য দেন জেলা বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব তন্ময় কুন্ডু, সদস্য আনোয়ারা পারভীনসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের পদ মর্যাদায় কর্মরত কিন্ত সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডের পদ মর্যাদা থেকে বঞ্চিত। আগামী ৩ অক্টোবরের মধ্যে তাদের ন্যায় সংগত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর