মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পিয়াস চাকলাদার। 

জাতীয় শ্রমিক লীগ ভাঙ্গুড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন

আব্দুল আজিজ স্টাফ রিপোর্টারঃ / ৫২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ মে, ২০২২

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সংগঠনটির পাবনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোঃ ইকরামুল হককে আহ্বায়ক ও মোঃ ইকবাল হোসেন সেলিম এবং সাইদুল ইসলামকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। শনিবার আহ্বায়ক মোঃ ইকরামুল হক গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান। আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল এর উপস্হিতিতে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ ফোরকান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সাহা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১ জনকে আহবায়ক ২ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। এ ছাড়া ৪১ জনকে সদস্য করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন লক্ষ্যে সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে। এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ আসলাম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গেলাম হাফিজ রন্জু,ইমরান হাসান আরিফ, শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ,ইবনুল হাসান শাকিল,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মোকলেছুর রহমান সাইদ প্রমূখ।

জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ ফোরকান আলী বলেন,জাতীয় শ্রমিক লীগ ভাঙ্গুড়া উপজেলার কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্য সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর