বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

ট্রেনে ১০০ টাকায় ইফতার, ১৬০ টাকায় সেহরির ব্যবস্থা

রিপোর্টারের নাম : / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেনে ইফতার এবং সেহরি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৯ এপ্রিল) রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও মূল্যতালিকা তৈরি করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী)। এর মধ্যে ১০০ টাকায় ইফতারে প্যাকেটসহ দুই পিস পেঁয়াজু, দুই পিস বেগুনি, দুটি খেজুর, ১০০ গ্রাম ছােলা, ৫০ গ্রাম মুড়ি, দুই পিস শসা, একে বোতল বিশুদ্ধ পানি (৫০০ মিলি)।

এছাড়া সেহরি প্যাকেজে প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম রুই মাছ, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল ১৬০ টাকায় পাওয়া যাবে। ১৭০ টাকায় প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম মুরগির মাংস, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল পাওয়া যাবে।

রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলেছে, এই ইফতার এবং সেহরির গুণগত মান ভালো হবে। খাবার বুঝে নিয়ে মূল্য পরিশােধ করা যাবে। যে কোনো অনিয়ম বা পরামর্শের জন্য ‘General Manager-West Bangladesh Railway’ পেজে মেসেজ দিতে পারবেন যাত্রীরা। শনিবার থেকেই যে কোনো যাত্রী ট্রেনে এ খাবার কিনে খেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর