শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কামারখন্দ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড!

তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম : / ১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মীর তানভীর ইসলামঃ সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামাণিক ও খন্দকার সাইফুল ইসলাম।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক আজাদ আলী, সদস্য সচিব আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এ কর্মসূচির আওতায় তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে। এর মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর