সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন। মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ বেড়ায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক

তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ

রিপোর্টারের নাম : / ১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন পি)-এর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ত্যাগী, পরীক্ষিত এবং বার বার কারা নির্যাতিত নেতা, দেশীগ্রাম ইউনিয়নবাসীর তৃণমূল গণ মানুষের হৃদয়ের স্পন্দন, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ। প্রায় শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

​মনোনয়ন ফরম উত্তোলন কে কেন্দ্র করে সকাল থেকেই দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে প্রায় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করতে যান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও সরব উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন মাসুদ দীর্ঘ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও ‘এক-এগারো’র রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে তিনি কারা নির্যাতিত নেতা হিসেবে দলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরীক্ষিত মুখ।

​মনোনয়ন ফরম উত্তোলন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন মাসুদ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে সবসময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে মূল্যায়ন করলে দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায়, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।

​এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর