সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

তাড়াশে বিভিন্ন আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম : / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সোহেল রানা সোহাগ,তাড়াশ থেকেঃ সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা যুবলীগের আয়োজনে দিনব্যাপি বিশাল কর্মসুচি পালন করা হয়। ভোরে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাজানানোর মধ্যে দিয়ে কর্মসুচি শুরু হয়ে দুপুর ৪ টার দিকে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে ৮ টি ইউনিয়ন থেকে আগত শত শত নেতা কর্মীদের বিশাল মিছিল একত্রিত হয়ে তাড়াশ পৌর বাজারের গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিন করেন। এতে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎতের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি সহ, আ’লীগের সহযোগী সংগঠন, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতা-কর্মীগণসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালী

শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতা-কর্মীরা। পরে আলোচনা সভায় গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন অতিথিগণ। বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে
দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বিএনপি জামাতের জালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে যুবলীগ অতিতের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও সবাই নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনতে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর