বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

দুই বছর পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু

রিপোর্টারের নাম : / ৩২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

দীর্ঘ দুই বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভিসাধারী যাত্রীদের ভারতে পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাে. আনােয়ার হােসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ২টা পর্যন্ত উভয় দেশের মোট ৪০ জন পাসপাের্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দর চেকপােস্ট ব্যবহার করেন। এসআই আনোয়ার হোসেন আরও বলেন, পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপাের্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দেশের যাত্রী পারাপার করতে পারবেন।

জানা যায়, করোনার সংক্রমণ রোধে প্রায় দু’বছর আগে ভারত ও বাংলাদেশ দু’দেশের যৌথ সিদ্ধান্তে লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়। পরে চলতি বছরে বাংলাদেশ সরকারি বিধিনিষেধ তুলে নিয়ে ইমিগ্রেশন চালু করে।

কিন্তু ভারত সরকার পেট্রোপোল চালু রাখলেও চ্যাংরাবান্ধা বন্ধই রাখে। অবশেষে বুধবার দুপুরে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ চিঠি পাঠিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিকের খবর নিশ্চিত করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশকে। ফলে দু’বছর পর ফের শুরু হলো বুড়িমারী চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার। বুধবার দুপুর ১২টার দিকে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর