বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন

অনলাইন ডেস্ক : / ৩৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ আগস্ট, ২০২২

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা এবারই প্রথম।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগ দেওয়া হলো। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

 

নতুন এসপিদের তালিকা এখানে: https://drive.google.com/file/d/1pDXy59pkGET9wIEVG_80w7dntO97i9rG/view


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর