বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তিতে চমক দেখিয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসনিম নুহা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, লালমনিরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় অংশ নিয়ে নুহা তার আবৃত্তি দিয়ে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। নুহা বলে, “ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। এ অর্জনে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।”
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “নুহা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এ সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আশা করি।”

সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুফীল মোহাম্মদ বলেন, “নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বই ও সনদ প্রদান করা হয় বলে জানান তিনি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নুহার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর