শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

নানা অপকর্মে ফেঁসে গেলেন বিএনপি নেতা-আব্দুল লতিফ

রিপোর্টারের নাম : / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সংগঠনবিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়েন । এবার এসব অভিযোগে ফেঁসে গেলেন তিনি। জেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতিপ্রাপ্ত আব্দুল লতিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিএনপি নেতা শেখ মো. এনামুল হক বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার এলাকায় চাঁদাবাজি, ফুলজোড় নদী খনন প্রকল্পের উত্তোলিত বালু অবৈধভাবে দখল ও বিক্রি এবং এক শিক্ষককে অন্যায়ভাবে মারধরসহ সংগঠনবিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়েন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে সম্প্রতি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর