শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

রিপোর্টারের নাম : / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রুবেল চৌধুরী, দিনাজপুর: দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও ফুলবাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২ জন আহত হন।

গত (১৩ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন অটোরিকশা চালক ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের মোঃ খাজানুর ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫) ও অটো রিক্সার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী মোঃ জাহানারা বেগম (৪০)।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা বেগতি দেখে ফুলবাড়ী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকার লোকজন আঞ্চলিক মহা সড়কটিতে যান চলাচল বন্ধ করে ঘন্টাব্যাপী অবরোধ করেন। পরে সেখানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ ও সহকারী কমিনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী সার্কেল মো. ফরহাদ হোসেন, ইন্সপেক্টর আলহাজ্ব মো আকরাম হোসেনসহ নিহতদের ক্ষতিপুরনোর দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ মোস্তাফিজার রহমান বলেন. ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর