শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা সহ নানা অনিয়মের অভিযোগ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এন এ জোহা, গাইবান্ধা : / ৪১২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা রসুলপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেণী কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্লাকবোর্ড দিয়ে ডেকে রাখা হয়েছে। অথচ এই ছবির স্থান হবার কথা ছিলো বিদ‍্যালয়ের অফিস কক্ষে। কেন ছবিগুলো অফিস কক্ষে না রেখে শ্রেণীকক্ষে রাখা হলো তা জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সেসময় বিদ‍্যালয়ে অনুপস্থিত থাকার কারণে মুঠোফোনে নিজেকে এক প্রভাবশালী নেতার ভগ্নিপতি পরিচয় দিয়ে সাংবাদিকের সঙ্গে অশোভনিয় আচরণ করে কি করতে পারেন করেন বলে জানান। শুধু তাই নয় এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে আরও নানা অভিযোগ।

শিক্ষার্থীদের পাঠদানেও রয়েছে তার অনিয়ম, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদানের কথা থাকলেও সেখানে দেখা যায়, পাঠদান চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তারপর সবাই উধাও। আবার বিদ‍্যালয়ের শ্রেণীকক্ষকে ব্যবহার করা হচ্ছে ধানের গোডাউন হিসেবে। সে ধানের গোডাউনের ব্যবহারকারীও আবার ঐ বিদ‍্যালয়ের অফিস সহকারী। ভবনের নিচ তলায় দেখা যায়, শিশুদের খেলাধুলার স্থানে মেশিন দিয়ে ধান মাড়াই করার মহা উৎসব।

আর এই শ্রেণীকক্ষ, বিদ‍্যালয়র ভবন ও শিশুদের খেলাধুলার স্থান কৃষি কাজে ব্যবহারের অনুমিত দিয়েছেন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।তার বিরুদ্ধে ক্ষমতার অপব‍্যবহার, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের কথা সাদুল্লাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল্লাহিস শাফিকে জানালে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর