বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান

রিপোর্টারের নাম : / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সসহ বিশ্বের ১০৬টি দেশের নাগরিকদের ওপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়ে করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে জাপান। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে। খবর জাপান টাইমসের।

করোনা মহামারীতে আরোপিত বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ক্রমান্বয়ে শিথিল করছে টোকিও। তবে দেশটির সরকারী কর্মকর্তারা বলেছেন, সীমান্ত বিধি-নিষেধ শিথিল মানে পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেয়া নয়। বুধবার এক হালনাগাদ তথ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার থেকে বিশ্বের ১০৬টি দেশের নাগরিকরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন। তবে কেবল পর্যটনের উদ্দেশ্যে বিদেশীরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন না।

২০২০ সালে মহামারী শুরুর দিনগুলোতে বিশ্বের বেশিরভাগ দেশের নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় জাপান। সম্প্রতি শুধু শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য তাদের সীমান্ত পুনরায় খুলে দিয়েছে। জাপানের সরকারী অপর এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত বিধি-নিষেধ প্রত্যাহারের পরিকল্পনা করলেও ৫৬টি দেশের জন্য তা বন্ধ থাকবে। দেশটির সরকার বলেছে, চলতি মাসে জাপানে বিদেশী পর্যটকদের প্রবেশের দৈনিক কোটা ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর