মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক: / ০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে দালালচক্রের প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছেন অঙ্গীভূত আনসার সদস্যরা।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নিয়মিত টহল ডিউটি চলাকালে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল চক্রটি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি মো. রুবেল হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আনসার সদস্য মো. রোকনুজ্জামান ও মো. সাহেদুল সক্রিয়ভাবে অংশ নেন।

পরবর্তীতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের (আদালত-৩) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান আটক দুজনকে দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রবিউল (৩১)-কে দুই মাসের এবং মো. শাহ সাব্বির (২৬)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাধারণ মানুষের নির্বিঘ্ন সরকারি সেবা নিশ্চিত করতে এবং যেকোনো অনিয়ম ও দালালচক্রের অপতৎপরতা রুখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর