বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ ডাকাত আটক

রিপোর্টারের নাম : / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মাহবুব খান (৩৫) নামে এক আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

এসময় তার কাছে থেকে একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। আটককৃত মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ী বাড়ি গ্রামের চান খানের ছেলে।

সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচিলা বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজবাড়ি থেকে এবং সলঙ্গা এলাকারের একটি দোকান থেকে আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন। এসময় ডিবি’র (ওসি) আরো জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে। এরআগে শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর