বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বেড়ায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন

রিপোর্টারের নাম : / ২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং সুসংগঠিত করার লক্ষ্যে পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের দায়িত্বশীল সূত্র জানা যায়, ১০ এপ্রিল (শুক্রবার) মোহনগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এই সমন্বয় ও কার্যনিবাহী কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো.আজিম উদ্দিন সরদার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. লাল মিয়া সহ সংগঠনের অনেকে।
৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ও ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি সংগঠনের সকল কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একইসাথে কেন্দ্রীয় কমিটির কার্যক্রমকে মনিটরিং, সমন্বয় এবং সার্বিক সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে তিন সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। এই সমন্বয়ক কমিটি কার্যনির্বাহী কমিটির কার্যক্রম তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবে, যা সংগঠনের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, নতুন এই কমিটিগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর