বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রিপোর্টারের নাম : / ৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদক ডিলার আমিন হোসেন (৩৫)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বড়শিলা গ্রামের নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত আমিনকে। তার নামে  বেড়া থানায় আগেও ৮টি মাদক মামলা আছে। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধীকে এক বছরের কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করেন।

এ সময় বেড়া থানা পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন ,  মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বক্ষণ কঠোর অবস্থানে রয়েছি বলে তিনি এ প্রতিবেদককে জানান।
অভিযুক্ত আমিন ওই গ্রামের সোহরাব খানের ছেলে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর