বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত নজরুল ইসলাম বাচ্চুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার পেচাকোলা বাজারে অবস্থিত জাতীয়তাবাদী বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের ৪ও৫ নং ওয়াড বিএনপির আয়োজনে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান নূর মোহাম্মদ চাঁদ প্রাং।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সোহেল মাস্টার, ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ঠান্টু, যুবদলের ৫ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক উজ্জল শেখ, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন পেচাকোলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জালাল উদ্দিন।







