রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

বেতাগীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা. / ২৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ এই অর্থদন্ড দেন। অভিযানে বেতাগী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহমুদা খানম ও বেতাগী সদর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন। এসময় বেতাগী থানার পুলিশ তাদের সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বিষখালী নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর