বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। প্রধান আলোচক ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর