রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা।

ভুট্রা বোঝাই কাভার্ট ভ্যানসহ চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৪৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সাড়ে ২১ টন ভুট্রাসহ চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ভুট্রা ও একটি কাভার্ট ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (২ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার এ তথ্য জানান।
তিনি বলেন,গত ৩০ জুলাই সন্ধ্যায় ঠাকুরগাঁও হতে সাড়ে ২১ টন ভুট্টা বোঝাই কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং (ঢাকা মেট্রো-ট-২০-৮৫৪২) এর ড্রাইভার শরিফুল ইসলামের মাধ্যমে গাজিপুরের বাঘের বাজারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

পরের দিন পৌছানোর কথা থাকলেও ট্রাক সহ মালামাল না পৌছালে  ভুট্টার মালিক  মাহমুদ হাসান রাজুকে মোবাইল ফোনে ভুট্টা বোঝাই কাভার্ড ভ্যানটি না পৌছানোর বিষয়টি জানান গাজিপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিল লিঃ এর মালিক।  ৩১ জুলাই সকাল ১০ টায় ড্রাইভার শরিফুল ইসলামকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন গাড়ীর মালিক জিপিএস ট্যাকারের মাধ্যমে জানতে পারে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ী বাজার এলাকায় নওরিন এলপিজি গ্যাস পাম্পে গাড়িটি আছে। তখন সলঙ্গা থানা পুলিশকে অবহিত করে এবং এ সংক্রান্তে সলঙ্গা থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর প্রথমে ড্রাইভার রতন হোসেন (২০) ও হেলপার সাগর হোসেন (২০) কে গ্রেফতার করে।

পরে সলঙ্গা,রায়গঞ্জ ও বগুড়ার শেরপুর থানা এলাকার বিভিন্ন স্থান হতে আরো ৭ জনকে গ্রেফতার করে তাদের দেয়া  তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর থানা এলাকা হতে চোরাই সাড়ে ২১ টন ভুট্রা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,ঝিনাইদহের মহেশপুর থানার পলিয়ানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রতন হোসেন(২০),কুমিল্লার হোমনা থানার জয়পুর গ্রামের কবির হোসেনের ছেলে সাগর হোসেন (২০),ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর গ্রামের আয়েন উদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম (৩০),বগুড়ার শেরপুর থানার খন্দকারটোলা গ্রামের আয়নাল হকের ছেলে হাসান(৪২),শেরপুর থানার সদর হাসরা গ্রামের মৃত বাহাদুল্লা মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৫৪), শফিকুল ইসলামের ছেলে নাজমুল হুদা(২৪), রায়গঞ্জ উপজেলার বাকাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মতিন (৩৫),শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মনির(৩৮), বগুড়ার ধুনট থানার বথুয়াবাড়ী গ্রামের মতলেব আলীর ছেলে হাসান(২৬)।

এসময় সলঙ্গা থানার ওসি এনামুল হক,সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক শেখ তাজউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর