বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার

মা

রিপোর্টারের নাম : / ৪৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

আমি ২৪ ঘণ্টা ধরে শুধু দিন দেখেছি,

আমি ২৪ ঘণ্টা ধরে শুধু রাত দেখেছি।

আমি ১২ ঘণ্টা শুধু দিন দেখেছি,

আমি ১২ ঘণ্টা শুধু রাত দেখেছি।

আমি ১৮ ঘণ্টা শুধু দিন দেখেছি,

আমি ৬ ঘণ্টা শুধু রাত দেখেছি।

আমি ২০ ঘণ্টা শুধু দিন দেখেছি,

আমি ৪ ঘণ্টা শুধু রাত দেখেছি।

আমি উপরের সবকিছু ভিন্ন ভাবেও দেখেছি।

এত কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে,

শুধুমাত্র আমার বিশ্ব ভ্রমণের কারণে।

আমি সাদা মানুষের সাথে মিশেছি,

আমি কালা মানুষের সাথে মিশেছি,

আমি হলুদ মানুষের সাথে মিশেছি,

আমি বাদামি মানুষের সাথে মিশেছি,

আমি নানা ভাষার মানুষের সাথে কথা বলেছি।

আমি নানা দেশের খাবার খেয়েছি,

আমি জগত জোড়া পাঠশালায় পড়েছি,

আমি সারা জাহানের প্রাকৃতিক সৌন্দর্যকে,

মনের আনন্দে উপভোগ করেছি।

আমি রোদের তাপ উপভোগ করেছি,

আমি শীতের ঠাণ্ডাও অনুভব করেছি,

আমি বৃষ্টির মাঝে ভিজেছি,

আমি বরফে শীতল হয়েছি,

আমি পাহাড়ের উপর উঠেছি,

আমি সবুজে ঘেরা সুন্দর নিখিল দেখেছি,

আমি বিশ্বের সেভেন ওয়ান্ডারস দেখেছি।

আমি ভালোবাসার অনুভূতি পেয়েছি,

আমি যৌবনের তাপমাত্রা উপভোগ করেছি,

আমি আমার অনুভূতির পার্থক্য প্রতিফলন করেছি।

কিন্তু, আমি আমার মায়ের চেয়ে বড় কাউকে

আজও দেখি নাই!

প্রাণের চেয়ে প্রিয় মাগো আমার কাছে তাই।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর