মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট : মাদক, যৌতুক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। চলমান সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার-এর অংশ হিসেবে

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই র‍্যালির আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আলোকিত লালমনিরহাট এর প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলু এমপি’র নেতৃত্বে শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে এটি কুলাঘাট হয়ে উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। সাইকেল র‍্যালিতে মন্ত্রীর সাথে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। সে সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলোকিত লালমনিরহাটের হাজারো স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে যোগদান করেন।

​র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এ সময় তাঁরা মাদককে না বলুন যৌতুককে না বলুন এবং জুয়াকে না বলুন এই স্লোগানগুলোর মাধ্যমে জেলার সাধারণ মানুষের মাঝে সামাজিক অবক্ষয় রোধের মূল বার্তা পৌঁছে দেন। পুরো শহরজুড়ে এই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাইকেল ​র‍্যালিটি উদ্বোধনকালে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একটি সুন্দর মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার।  আন্দোলনটি ইতিমধ্যে জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত সামাজিক আন্দোলনটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর